ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যাচাই-বাছাইয়ে কুড়িগ্রামে ৭ জনের প্রার্থিতা বাতিল

শাহানুর ইসলাম রানা-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩৬১ বার পঠিত

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থীর মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে ৭জনের প্রার্থীতা বাতিল এবং ৩২জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীর মধ্যে ৫জন স্বতন্ত্র প্রার্থী এবং ২জন দলীয় প্রার্থী।
রবিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ ঘোষণা দেন। এসময় তিনি জানান, কুড়িগ্রাম-১ আসনে ৭জন প্রার্থীর মধ্যে ১জনের প্রার্থীরা বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও কুড়িগ্রাম-২ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৬জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। বাতিলকৃত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৫জন এবং অপর দুইজন জাকের পার্টি ও বাংলাদেশ বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)’র প্রার্থী ছিলেন। বাতিলকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান। কুড়িগ্রাম-২ আসন থেকে বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)এর মোছা: শেফালী বেগম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা, জাকের পার্টির মো. মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউজ্জামানর ও স্বতন্ত্র প্রার্থী ডা. হামিদুল হক খন্দকার।
জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, এসব প্রার্থীর কাগজপত্রের ত্রুটিজনিত কারণে প্রার্থিতা বাতিল করা হয়। তবে তাদের আগামীতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়। এসময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যাচাই-বাছাইয়ে কুড়িগ্রামে ৭ জনের প্রার্থিতা বাতিল

আপডেট সময় : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩