ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মোরেলগঞ্জ গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, স্থানীয়দের সন্দেহ হত্যা

মনির হোসেন রাজ্জাক - মোরেল গন্জ (বাগেরহাট) :
  • আপডেট সময় : ১১:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১০৯ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে মজিবর রহমান হাওলাদার(৭৫) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো ও অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১ টার দিকে পুলিশ ওই বৃদ্ধের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ঢুলিগাতি গ্রামের জনৈক জিয়াউর রহমানের বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের মোবারক আলী হাওলাদারের ছেলে। আগেরদিন মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো বলে তার ছেলে জাহিদুল ইসলাম জানিয়েছেন।

ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবর রহমান পশ্চিম ঢুলিগাতী জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গাছের সাথে তার নিজের লুঙ্গ দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। গাছের সাথে গলায় ফাঁস লাগানো থাকলেও মজিবর রহমানকে হাটুতে ভর করা অবস্থায়(অর্ধ ঝুলন্ত) পাওয়া গেছে। তার গোপনাঙ্গ ও পায়ের নখ থেকে রক্ত ঝরছিলো। এ বিষয়ে মজিবর রহমানের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মজিবর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল পাঠানোর প্রক্রিয়া চলছে।

মোরেলগঞ্জ গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, স্থানীয়দের সন্দেহ হত্যা

আপডেট সময় : ১১:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪