ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে ৩ কৃষকের ১৩ গরু চুরি

মনির হোসেন রাজ্জাক - মোরেল গন্জ:
  • আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৫৮৯ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ দিনের ব্যবধানে তিন কৃষকের ১৩ টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে বুধবার ভোররাত ৪টার দিকে। ওই রাতে দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের কৃষক বেলায়েত হোসেন খান ও মনিরুজ্জান খানের গোয়ালঘরের তালা ভেঙ্গে ৬টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এর আগে, গত শুক্রবার(৯ ফেব্রæয়ারি) রাতে বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক জাকারিয়া শেখের গোয়ালঘরের তালা ভেঙ্গে নিয়ে গেছে ৭ টি গরু। তিন কৃষকের গোয়ালঘর ফাঁকা করে নিয়ে যাওয়া ১৩টি গরুর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা বলে ভূক্তভোগী কৃষকেরা দাবি করেছেন। এ ঘটনায় ওই তিন কৃষক নিঃস্ব হয়ে গেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গরু চুরির খবর পাওয়ার পরেই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মোরেলগঞ্জে ৩ কৃষকের ১৩ গরু চুরি

আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪