ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে বসানো হলো ড্রেজার পাইপ,লিখিত অভিযোগ দিলেন ইউ,পি মেম্বার

মনির হোসেন রাজ্জাক -মোরেলগঞ্জ:
  • আপডেট সময় : ০৮:১৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ পিচঢালা রাস্তা কেটে পাইপ ঢুকিয়ে নিজ মৎস্য ঘেরে পানি তুলছেন স্থানীয় মো. সোহেল হাওলাদার। দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের এ রাস্তাটি কাটার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু জাফর। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, বুরুজবাড়িয়া গ্রামের বিষখালী নদীর পাড় হয়ে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সাথে যুক্ত হওয়া পিচঢালা সড়কটি ৫-৬ দিন পূর্বে আড়াআড়িভাবে কেটে স্থায়ীভাবে ৪ ইঞ্চি মোটা পাইপ ঢুকিয়েছেন মোঃ সোহেল হাওলাদার। এতে অচিরেই সড়কটির ওই স্থান থেকে ভেঙ্গে পথচারি ও সকল ধরণের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে বলে দাবি করেছেন স্থানীয়রা।

নিজেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাবি করে এ বিষয়ে সোহেল হাওলাদার বলেন, প্রায় ৩শ’ বিঘা জমিতে ধান চাষ ও মৎস্য চাষের সুবিধার্থে রাস্তা কেটে পানি তোলার জন্য স্থায়ীভাবে পাইপ বসানো হয়েছে। জনস্বার্থে রাস্তার কাটা অংশটুকু সিমেন্ট, বালু ও খোয়া দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। যানবাহব চলাচলে কোন সমস্যা হচ্ছেনা।

উপজেলা প্রকৌশলী বলেন, অপরিকল্পিতভাবে কেউ ইচ্ছা করলেই সরকারি রাস্তা কেটে পাইপ বসাতে পারেনা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে বসানো হলো ড্রেজার পাইপ,লিখিত অভিযোগ দিলেন ইউ,পি মেম্বার

আপডেট সময় : ০৮:১৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪