ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

মনির হোসেন রাজ্জাক- মোরেলগঞ্জ:
  • আপডেট সময় : ১১:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১০৭ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে এক জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে তার সাথে থাকা ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় দুর্ধর্ষ এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার শিকার নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে অজ্ঞাত ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে ফেলে মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

মিলন কর্মকার বলেন, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তার বাসায় পৌছার মাত্র ২০০ গজ আগে রাস্তার ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৩ জনের ছিনতাইকারী দল তার সাথে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও স্কুটি মোটরসাইকেলটি নিয়ে যায়। ঘটনার পর থেকে বিমর্ষ অবস্থায় পড়ে রয়েছেন মিলন কর্মকার।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খবর পাওয়ামাত্র পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন সড়কে তল্লাশি বসানো হয়েছে। ##

ট্যাগস :

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

আপডেট সময় : ১১:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪