ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে নিজের বানানো আতশবাজিতে আঙ্গুল বিচ্ছিন্ন কিশোরের

মনির হোসেন রাজ্জাক -মোরেলগঞ্জ (বাগেরহাট) :
  • আপডেট সময় : ০৫:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৪২৯ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরী করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে রাফি শিকদার(১৪) নামে এক কিশোরের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার বেলা ১১টার দিকে বারইখালী গ্রামের রাসেল শিকদারের ছেলে রাফি শিকদার দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে তৈরী করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

দুপুর ১২ টার দিকে গুরুতর জখম অবস্থায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করেন। রাফি স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফির শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আজকের দুর্ঘটনার খবর কেউ থানায় জানায়নি। স্থানীয়ভাবে আতশবাজি তৈরী ও এর ব্যবহার অবৈধ ও বিপজ্জনক। এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি।

মোরেলগঞ্জে নিজের বানানো আতশবাজিতে আঙ্গুল বিচ্ছিন্ন কিশোরের

আপডেট সময় : ০৫:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪