ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মোরেলগঞ্জে গৃহিনীকে মারধরের ঘটনায় ঈমাম আটক

মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ( বাগেরহাট) :
  • আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৯০৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহিনীকে(৫০) প্রাকাশ্যে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় আবুল আইচ(৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। কুমারিয়াজোলা গ্রামের সবুর আইচের ছেলে আবুল আইচ মহিশচরণী আফতাব আলী খানের বাড়ির জামে মসজিদের ঈমাম ও মহিষচরণী জেন্নাতিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক। বৃহস্পবিার ভোর ৬টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এরআগে, বুধবার বিকেলে মেয়ের বিয়ে ভেঙ্গে দেওয়ার অভিযোগে ঈমাম আবুল আইচ তার প্রতিবেশি ওই নারীকে লোকজনের সামনেই ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে স্বজোরে খাড়া লাথি দিয়ে গুরুতর আহত করে। আহত গৃহিনীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি গোপনে স্থানীয় এক যুবক মোবাইলে ধারণ করলে পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে গেলে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আবুল আইচকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মধ্য বয়সী এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় আবুল আইচকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মোরেলগঞ্জে গৃহিনীকে মারধরের ঘটনায় ঈমাম আটক

আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪