ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে গভীররাতে বসতবাড়ি ভাংচুর মালামাল লুট

মনির হোসেন রাজ্জাক-মোরেলগঞ্জ(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১১০ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোররাত ৪ টার দিকে পৌরসভার ভাইজোড়া গ্রামের বিধবা শ্যামলী বেগমের বসতঘর ভাংচুর করে দুর্বৃত্তরা। হামলাকারিরা শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুতে তাকে ও তার দুই সন্তানকে বেঁধ ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয়। পরে দোতলা টিনের বসতঘরটি ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারিরা স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। পরে ঘরটিও ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। আপন বোন লাকী ইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম। এ বিষয়ে জানার জন্য লাকী ইয়াসমিনের সাথে যাগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারনে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জে গভীররাতে বসতবাড়ি ভাংচুর মালামাল লুট

আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪