ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে ইটভাটা থেকে ভ্যানশ্রমিকের মরদেহ উদ্ধার

মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ( বাগেরহাট) :
  • আপডেট সময় : ০৮:২৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১১৫ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার(১৭) নামে এক ভ্যানশ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা।

রবিবার বেলা ১০টার দিকে কাঠালতলা এলাকায় মোরেলগঞ্জ ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ এর ভিতরের মাঠে ভাটা শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়।
রাকিব কাঠালতলা গ্রামের মন্টু শিকদারের ছেলে। সে তার পিতার সাথে ভ্যান শ্রমিকের কাজ করে সংসার চালাতে সহযোগীতা করতো। খবর পেয়ে থানা পুলিশ বেলা ১২ টার দিকে রাকিবের মরদেহ হেফাজতে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য পাঠিয়েছে।

এ বিষয়ে রাকিবের পিতা মন্টু শিকদার ও মা লিলি বেগম বলেন, শনিবার সন্ধা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো। আজ সকালে ইভাটার মাঠে তার মরদেহ পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, রাকিব শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে অনেকে দাবি করেছেন। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশের পোষ্টমর্টেম করানো হয়েছে।

মোরেলগঞ্জে ইটভাটা থেকে ভ্যানশ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪