ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে অজ্ঞান পার্টির কবলে বর-কনেসহ দুই পরিবারের ১৬ জন হাসপাতালে

মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ (বাগেরহাট) :
  • আপডেট সময় : ০৬:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৯৬ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিয়েবাড়িসহ দুটি বাড়ির সকলকে অজ্ঞান করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অজ্ঞান অবস্থায় দুই বাড়ির ১৬ জনকে উদ্ধার করে শনিবার বেলা ৯ টার দিকে পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের হাবিবুর রহমান ওরফে তোতা মিয়া ও খেজুরবাড়িয়া গ্রামের গ্রাম পুলিশ নারায়ন চন্দ্র গোমস্তার বাড়িতে খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। খাবার খেয়ে ওই দুই বাড়ির ৫ নারী ও ৩ জন শিশুসহ ১৬ জন সদস্য ঘরের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। গতকাল সকালে প্রতিবেশিরা সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শরণখোলা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের ১৬জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি থাকাদের মধ্যে রয়েছেন, বিয়েবাড়ির গৃহকর্তা হাবিবুর রহমান তোতা, তার ছেলে ফেরদৌস হাওলাদার, হাসান হাওলাদার, আশ্রাফুল ইসলাম, তিতাস হাওলাদার, নববিবাহিতা কনে আখি আক্তার ও বর নাঈম হোসেন।

এ ছাড়াও খেজুরবাড়িয়া গ্রামের গ্রাম পুলিশ নারায়ন চন্দ্র গোমস্তা, তার স্ত্রী শ্যামলি রানী, পুত্রবধু শান্তা রানী, ছোট ছেলে জীবন কুমার গোমস্তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, দুইবাড়ির কয়েকজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

মোরেলগঞ্জে অজ্ঞান পার্টির কবলে বর-কনেসহ দুই পরিবারের ১৬ জন হাসপাতালে

আপডেট সময় : ০৬:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪