ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি- আটক ৫

মাসুদুর রহমান রুবেল, ঢাকা
  • আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৯০ বার পঠিত

মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দেখা করার কথা ছলে ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী অপহৃতের বাবা খন্দকার আশরাফুল নেওয়াজ হিরু। এর আগে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর উত্তরার দক্ষিণ খান থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

অপহৃতের নাম রাশিদুস সাবরু নিলয়। তেজগাঁও কলেজের ইতিহাস বিভাগের (অনার্স) ফাইনাল ইয়ারের ছাত্র ও সাভারের জামসিং এলাকায় বাবা খন্দকার আশরাফুল নেওয়াজ হিরুর সাথে বসবাস করতেন।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া গ্রামের ইউনুস মোল্লার মেয়ে আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রাজধানীর নবাবগঞ্জ থানার আলীরচর গ্রামের মিনহাজুল ইসলামের ছেলে ও আতিয়া ইসলামের স্বামী রবিন মাহমুদ (২৩), বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে ও আতিয়া ইসলামের ভাই আসিফ মাহমুদ (২০), বরিশাল জেলার উজিরপুর থানার দহরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার মেয়ে শারমিন আক্তার (২৬) ও লক্ষীপুর জেলা সদরের পূর্ব চরমটুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাকির হোসেন (২৪)। তারা সবাই ঢাকার দক্ষিনখানের ফায়েদাবাদ ছাপড়া মসজিদ সংলগ্ন মীর জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাভার থেকে উত্তরার উদ্দেশ্যে বের হয়ে যায় নিলয়। এদিন রাত ৮ টা ৫২ মিনিটে ছেলের মোবাইল নম্বর থেকে কল আসে বাবা খন্দকার আশরাফুল নেওয়াজের ফোনে। ওপার থেকে নিলয় বলে “বাবা আমাকে বাঁচাও” ৫ লাখ টাকা দিলে ওরা আমাকে ছেড়ে দেবে। ওরা আমাকে মারছে। আমাকে বাঁচাও।” এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় ছেলের রক্তাক্ত ছবি। পরে থানায় অভিযোগ দায়ের করে র‌্যাবকে জানালে অভিযান শুরু করে র‌্যাব। পরে র‌্যাব উত্তরার দক্ষিণ খান থেকে অপহৃত নিলয়কে উদ্ধার করে তাদের গ্রেপ্তার করে।

এব্যাপারে নিলয়ের বাবা বলেন, আমার ছেলেটাকে হাতুরি দিয়ে মাথায় পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা দিনভর ছেলেটার ওপর নির্যাতন করেছে। এরা অত্যন্ত নির্দয় মনের মানুষ। আমি এদের (গ্রেপ্তারদের) বিচার চাই।

এব্যাপারে সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে ৫ জন অপহরণকারী গ্রেফতার করা হয় এবং আহত নিলয় কে উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিলয়ের পরিবার অপহরণের মামলা দায়ের করেছে শুক্রবার আসামীদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি- আটক ৫

আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩