ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরীতে বাইসাইকেল আরোহী কিশোর নিহত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৩৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধা ৭টার দিকে, নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকো সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (১৫)। সে উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম)।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। সে সন্ধ্যার দিকে বাইসাইকেল যোগে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী গামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।

ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরীতে বাইসাইকেল আরোহী কিশোর নিহত

আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩