ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোংলা বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ১নং জেটি সংলগ্ন নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশফাকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ বন্দরের নিজেস্ব জমিতে দখলদাররা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিল।
বন্দরের নিজস্ব জায়গা দখল,অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের আওতায় আজ মোংলা বন্দর কর্তৃপক্ষের মোংলা ১নং জেটি সংলগ্ন নদীর পাড় এলাকায় অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় মোংলা বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন মোংলা থানা পুলিশ ও বন্দরের আনসার সদস্যরা।

মোংলা বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩