ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৬৭ বার পঠিত

মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনে হেরে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী পুরো মোংলা উপজেলাজুড়ে হামলা, ভাংচুর ও নির্যাতনসহ তান্ডবলীলা চালিয়ে বিগত সকল রেকর্ড ভেঙেছে।
এছাড়া তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে তাদেরকে ভারতে পাঠানোর হুমকিও দিয়ে আসছেন তারা। এতে সাম্প্রদায়িক সম্পর্কের অবনতির হওয়ার আশংকা করছে আওয়ামী লীগের নেতারা।

এদিন সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আরও বলেন, নির্বাচনে নৌকা জিতিয়েও স্বতন্ত্র প্রার্থীর দ্বারা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন তার দলের নেতারা। এ ঘটনাকে ধামাচাপা দিতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঢাকায় সংবাদ সম্মেলন করে উল্টো তাদের ওপর দোষ চাপিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন।

এর তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। একই সাথে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবী জানান আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা।

মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪