মেসিডোনিয়া সড়ক দূর্ঘটনা নিহত বোয়ালমারীর রাজিবের লাশ দেশে পৌছালে কান্নার রোল দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৫২ বার পঠিত

“ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের মৃতদেহ ২০ দিনপর বিভিন্ন জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বাড়িতে পৌঁছিয়েছে।
লাশে গাড়ি বাড়িতে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতীর্ণ হয় ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামে।।
বাবা, মা, পরিবার, পরিজন আত্মীয়-স্বজন, বন্ধুদের আহাজারি আর কান্নার রোলে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
মৃতদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙ্গিনায় পৌঁছালে শোকে বিহ্বল মা মমতাজ বেগম আছড়ে পড়েন একমাত্র ছেলের কফিন বাক্সের উপর। তার আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামের এলাকাটিতে।
গত ১২ সেপ্টেম্বর ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত হন রাজিব।
রাজিবের লাশ দেশে ফেরা নিয়ে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় প্রকাশিত হয় সংবাদ সম্মেলনের নিউজ।
রাজিব শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদার এর মেঝ ছেলে। পিতার দুই সংসার, তাই মাকে নিয়ে পার্শ্ববর্তী গুনবহাতে থাকতেন রাজিব। অন্য ঘরে আরও দু ভাই থাকলেও, মায়ের একমাত্র সন্তান ছিলেন রাজিব।
নিহত রাজিব চারমাস আগে বৃদ্ধ পিতা-মাতা ও অস্বচ্ছল পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে ওয়াল্ডার ভিসায় পাড়ি জমিয়েছিল ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায়। সেখানেই কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত হন রাজিব শিকদার।
নানা জটিলাতা পেরিয়ে ০২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে দেশে পৌঁছায় তার নিথর মৃতদেহ। জানাজা শেষে পৌরসভার ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে ছোলনা গোরস্থানে তাকে সায়িত করা হয়।
ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক প্রফেসর মাওলানা আব্দুল জব্বার জানাজার নামাজ পড়ান।
তার জানাজায় অংশ নেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্যা,
এনসিপির মনোনয়ন প্রত্যাশী, হাসিবুর রহমান অপু ঠাকুর,
বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন, ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।




















