ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ তিনজন নিহত

মো: আল আমিন- জামালপুর :
  • আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৮৫ বার পঠিত

জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন মারা গেছেন।

আজ রোববার (৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বেতমারী ঈদগাহ্ মাঠ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,জামালপুর শহরের দিয়ারা পলাশ ঘর এলাকার শাহ আলম( ৩৫),কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭)ও
গাড়ির চালক জামালপুর সদর উপজেলার নারিন্দার শ্রীপুর এলাকার কাজল মিয়া(৩৫), তবে নিহতরা প্রত্যেকেই গ্রামীণব্যাংক জামালপুর টিউবওয়েলপাড় শাখায় কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পিকআপটি ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ভাঙা পিকআপ ও ট্রাকটি আটক করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১৩-৬২৯৬) দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়ির (ঢাকা মেট্টো ঠ ১১-২৯৯৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ তিনজন নিহত

আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩