মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত
- আপডেট সময় : ১০:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৫৪ বার পঠিত

কুড়িগ্রাম পাকিস্তানী হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৬ ডিসেম্বর’২০২৩ইং দিবসটি পালন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন।
দিবসের শুরুতে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি বণার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পণ শেষে সকল বীর শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়েছে। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মাহবুবুর রশীদ তালুকদার স্বপন, জেলা সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, জেলা সিনিয়র সহ-সভাপতি নব কুমার সরখেল ববি, সদর আহŸায়ক মোঃ মাইদুল ইসলাম প্রমূখ। ১৯৭১ সালে ৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর প্রচন্ড চাপে পাকিস্তানী হানাদার বাহিনী পিছু হটে রংপুরে চলে যায়। এ সময় যুদ্ধকালীন মুক্তিযোদ্ধার কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীকের নেতৃত্বে কলেজ মোড়স্থ পানির ট্যাংকিতে বাংলাদেশের মানচিত্র খচিত বিজয় পতাকা ১ম উত্তোলন করা হয়েছিল।



















