ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মিরসরাইয়ে বিডি ক্লিনের সদস্য সম্মেলন

মোঃ নাজমুল ইসলাম শামীম-মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় : ১০:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৪৩ বার পঠিত

মিরসরাইয়ে বিডি ক্লিনের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে অনুষ্ঠিত সদস্য সম্মেলন বিডি ক্লিন চট্টগ্রাম জেলা সমন্বয়ক আলমগীর খান মুন্না ও বিডি ক্লিন মিরসরাই উপজেলা সমন্বয়ক নুরের নবীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার ও উন্নয়ন কর্মী বিডি ক্লিন মিরসরাই উপজেলার উপদেষ্টা সৈয়দা দুলারী ইকবাল, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, আদর্শ বন্ধু ফোরামের উপদেষ্টা দ্বীন মোহাম্মদ, ব্যবসায়ী শিহাব উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমের আইটি সম্পাদক শাহাদাত হোসেন জিহাদ, লজিস্টিক সমন্বয়ক কাউছার হোসেন, সদস্য তারিফ হোসেন, আব্দুল হান্নান, সামছুদ্দীন, শেখ জাহিদ, আইয়ুব, আফজাল, সাদ্দাম, অনিক দাস ও মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে। সেগুলো হলো উদয়ন ক্লাব, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংক, আদর্শ বন্ধু ফোরাম, এফসি-১৬ ব্লাড ব্যাংক, দুর্বার প্রগতি সংগঠন, চাইল্ড কেয়ার ফাউন্ডেশন, হিতকরী, অনির্বাণ যুব ক্লাব, স্বপ্নতরী-৭১, নবপ্লাবন সামাজিক সংগঠন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিম দীর্ঘদিন যাবত মিরসরাই উপজেলায় নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক। পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেক কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভরে গেছে অবশেষে তাও পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বিডি ক্লিন টিম।

তারা যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আমাদের করার কথা ছিল। কিন্ত আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন টিম হাসিমুখে নিঃসংকোচে কাজ করে যাচ্ছেন। বিডি ক্লিন টিমকে যেকোন সহযোগিতা করতে প্রস্তুত মিরসরাই উপজেলা প্রশাসন।

মিরসরাইয়ে বিডি ক্লিনের সদস্য সম্মেলন

আপডেট সময় : ১০:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪