মিরসরাইয়ে অনুষ্ঠিত হলো জাতীয় শ্রমিক লীগের শোক সভা
- আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৬৬২ বার পঠিত

চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শুক্রবার বিকালে মিরসরাই উপজেলার বারইয়ারহাটে আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদারের সঞ্চালনায় ও সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি আলহাজ জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রুপম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।


















