ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মিরসরাইয়ের সন্তান আবু তালেব চৌধুরী শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন

মো: নাজমুল ইসলাম শামীম- মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৩৯৯ বার পঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সালের ৬ এপ্রিল ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ সংক্রান্ত গেজেট জারি করেন। ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত ১৮টি গুণাবলির মাধ্যমে সরকারী কর্মচারীর পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন স্থাপন করা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহণের প্রবণতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা করার মাধ্যমে নির্বাচন করা হয়।

গেজেটে বলা হয়েছে, শুদ্ধাচার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীকে উল্লিখিত সূচকের ১০০ নম্বরের মধ্যে অবশ্যই ৮০ নম্বর পেতে হবে। এটি না পেলে ওই কর্মচারী এ পুরস্কার পাওয়ার জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবেন না। আর বিবেচিত কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া কর্মচারী শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।
“সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’” এর অংশ হিসেবে ২০২২-২৩ অর্থ বছরের কর্মকর্তা ক্যাটাগরিতে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা স্বরূপ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সন্তান মো: আবু তালেব চৌধুরী। তিনি কৃষি মন্ত্রণালয়ের অধীন তুলা উন্নয়ন বোর্ডের আঁশ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত আছেন।

মিরসরাইয়ের সন্তান আবু তালেব চৌধুরী শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন

আপডেট সময় : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪