ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মিঠাপুকুরে সাংবাদিকের উপর হামলাকারী আটক

মোঃ শিল্লী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৭:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩০৫ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে নদীর পাড় কেটে বালু বিক্রির সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকন্ঠের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি’ খন্দকার রাকিবুল ইসলামের উপর হামলাকারী শরিফুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) ভোররাতে মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ প্রকাশের কারনে শুক্রবার (৭ জুলাই) উপজেলার শালমারা বাজারে পথরোধ করে প্রকাশ্যে দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি ও মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক-খন্দকার রাকিবুল ইসলামকে মারপিট করে ভূমিদস্যু শরিফুল ইসলাম। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি- সম্পাদকসহ সকল সদস্যরা। আহত অবস্থায় খন্দকার রাকিবুল ইসলামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ঘটনার দিনই নির্যাতনের শিকার খন্দকার রাকিবুল ইসলাম মিঠাপুকুর থানায় শরিফুলকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। শরিফুলের বিচারের দাবিতে ফুপে উঠে স্থানীয় সংবাদকর্মীরা। একের পর এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করে আসামীকে গ্রেফতারের দাবি জানানো হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল ভূমিদস্যু শরিফুল।

এরপর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধনের ডাক দেয় সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলে সম্মিলিত সাংবাদিক সমাজ মানববন্ধন স্থগিত ঘোষণা করেন।

এদিকে পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে পুলিশের ৩টি টিম শরিফুল ইসলামকে গ্রেফতার করতে মাঠে নামে। মঙ্গলবার রাতভর অভিযানে ফোন কলের সুত্র ধরে রংপুর নগরীর মর্ডানমোড় থেকে হুমায়ুন কবির নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলীর বাড়িতে শরিফুল রয়েছে এমন ক্লু বের হয়। সুত্র ধরে পুলিশ সেকেন্দারের বাড়ি থেকে ভূমিদস্যু শরিফুল ইসলামকে ভোররাত ৪টার দিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল হোসাইন সংগ্রাম বলেন, আমাদের সহকর্মীকে প্রকাশ্যে মারপিট করে যে কায়দায় নির্যাতন করা হয়েছে, তা পেশাদার সাংবাদিকদের জন্য আতঙ্কের। পুলিশ অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেফতার করায় বিচারিক কার্যক্রম নিশ্চিত হয়েছে।

মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আমিরুল কবির সুজন বলেন, ঘটনার পর থেকেই সাংবাদিক নির্যাতনের সঠিক বিচার নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন আন্তরিক ছিলেন। কিন্তু অপরাধী আত্মগোপনে থাকায় সাংবাদিক সমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে আসামি গ্রেফতার হওয়ায় সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে এসেছে। শরিফুলকে গ্রেফতার করায় পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেফতারে আমাদের চেষ্টার কমতি ছিলোনা। অবশেষে আজ ভোরে একাধিক স্হানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই।

এ বিষয়ে এএসপি ডি-সার্কেল মোঃ আবু হাসান মিয়া জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরপরই অপরাধী আত্মগোপনে চলে যায়। মিঠাপুকুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আসছিলো। অবশেষে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মিঠাপুকুরে সাংবাদিকের উপর হামলাকারী আটক

আপডেট সময় : ০৭:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩