ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মিঠাপুকুরে পল্লী চিকিৎসকের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

রুবেল হোসাইন-রংপুর ব্যুরোঃ-
  • আপডেট সময় : ১১:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ৩৬০ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে ডাক্তারের পরিচয় বহন করে প্রেসক্রিপশন সহ ভিজিট নেওয়ার অপরাধে মজনু মিয়া (৪২) নামে এক পল্লী চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১০-আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন অভিযান চালিয়ে এ রায় দেন। এসময় ঐ পল্লী চিকিৎসক তার চেম্বারে অবস্থান করছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় , মজনু মিয়া দীর্ঘদিন থেকে মিঠাপুকুরের জায়গীরহাটে অসৎ উপায়ে বিভিন্ন কায়দায় সর্ব রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। উন্নত চিকিৎসার নামে গ্রামের গরীব ও অসহায় রোগীদের নিম্নমানের চিকিৎসা সেবা দিচ্ছিলেন তিনি । ওষুধে বিফল হলে করেন ঝাড়-ফুঁ- কবিরাজি। তার কাছে এমন কোনও চিকিৎসা নেই যা তিনি করেননা।এর আগে ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্বাহি উপ-পরিচালক আজাহারুল ইসলাম গত ১৯- জুলাই মজনু ডাক্তারের চেম্বারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার চেম্বার সিল গালা করেছিলেন।

কয়েকজন রোগী এবং তাদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে, মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন আজ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিষয়ক কোন ডিগ্রী না দেখাতে পারায় তাকে এই রায় দেয়া হয়।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন বলেন, দীর্ঘদিন থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় সনদপত্র না থাকায় তাকে এই রায় প্রদাণ করা হয়েছে।

ট্যাগস :

মিঠাপুকুরে পল্লী চিকিৎসকের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩