ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মিঠাপুকুরে ছয় মাসের অন্তঃসত্ত্বা আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-আটক

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৪০২ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। স্বামীর পরকীয়া সম্পর্কের সার্লিস মিমাংসার দু’দিন পরেই স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে এবং লাশ পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্হানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা লেদা টপ্যর ছেলে উৎপল টপ্যর (২৪) সাথে প্রতিবেশী বাবলু কেরকেটার মেয়ে সুমি কেরকেটার (১৮) ভালোবাসার সম্পর্ক ছিলো।

উভয় পরিবারের সম্মতিতে আটমাস পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল
কিন্তু কিছুদিন থেকে উৎপল টপ্য পাশ্ববর্তী এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে সুমি কেরকেটা এবং উৎপলের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো। উভয় পরিবার চেষ্টা করেও উৎপল টপ্যর পরকীয়া সম্পর্কের নিষ্পত্তি করতে পারেনি।

উৎপলের পরকীয়া সম্পর্ক এবং সুমি কেরকেটার ঝগড়া বিবাদ নিয়ে স্হানীয় ইউপি সদস্য এবং মেম্বারের উপস্থিতিতে একটি গ্রাম্য সার্লিস অনুষ্ঠিত হলে উৎপলকে সতর্ক করা হয় এবং তাদের মধ্যে আপোষ মিমাংসা করে দেন স্হানীয়রা। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, বিচারে উৎপলের পরকীয়া সম্পর্কের কারনে শাসন করায় উৎপল তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনের প্রতি ক্ষীপ্ত ছিল। হয়তোবা সেই ক্ষীপ্ততা থেকে উৎপল তার পরকীয়া প্রেমিকার সঙ্গে একত্রিত হয়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে থাকতে পারে।

রবিবার (২৩-জুলাই) সকাল আনুমানিক ৮ঃ ৩০ মিনিটে উৎপল টপ্য বাহির থেকে নিজ ঘরে প্রবেশ করে জানান, তার স্ত্রী সুমি কেরকেটা বিষপানে আত্মহত্যা করেছে। এবং সে মরদেহের পাশে বসে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। বিষয়টি স্হানীয়দের সন্দেহ হলে মিঠাপুকুর থানা পুলিশকে খবর দিলে মিঠাপুকুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন।

মিঠাপুকুর থানার এসআই -মিজান জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভিকটিমের পরিবার চাইলে মামলা করতে পারে।

মিঠাপুকুরে ছয় মাসের অন্তঃসত্ত্বা আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-আটক

আপডেট সময় : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩