মিঠাপুকুরে এম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
- আপডেট সময় : ০৩:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৬৬ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট মিঠাপুকুরের মধ্যবর্তী স্থান এস এ এগ্রো ফিডস লিঃ এর সামনে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টার সময় এম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
নিহত পলাশ ব্যানার্জি মাদারীপুর জেলার ডাসার উপজেলার মাইজদি গ্রামের পরিতোষ ব্যনার্জির ছেলে,পেশায় রংপুরের ধাপেরহাট (পলাশবাড়ী)গাইবান্ধা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকুরী করতেন।
জানা যায়,পলাশবাড়ী থেকে এম্বুলেন্সটি রুগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে দিকে আসছিলো। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে এম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এম্বুলেন্সে থাকা রুগী নিহত হয় ও এম্বুলেন্সের ড্রাইভার সহ ৩ জন গুরুত্বর আহত হয়।
পরে ড্রাইভারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এম্বুলেন্সে থাকা বাকি সদস্যদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এদিকে ঘটনার পরপরই কাভার্ডভ্যানের ড্রাইভার পালিয়ে যায়।
এ বিষয়ে বড়দরগা হাইওয়ের অফিসার ইনচার্জ(ওসি) সোলাইমান শেখ জানান, লাশ উদ্ধার করা হয়েছে নিহতের পরিচয় নিশ্চিত করা করা হয়েছে। গুরুতর অবস্থায় এম্বুলেন্সের ড্রাইভারকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।



















