ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাহিগঞ্জের মাদক ব্যবসার সম্রাট ভিডিও বাবু ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার

মেজবা মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪০৪ বার পঠিত

রংপুর মেট্রো পুলিশের বিশেষ অভিযানে ১৬ জানুয়ারি মঙ্গলবার রাত্রী ১১:৪৫ এ মাহিগঞ্জ থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ চায়না হল মোড়ের মংগল মিয়ার চায়ের দোকানের সামনে মাহিগঞ্জ টু হারাগাছগামী পাকা রাস্তার উপর থেকে সর্বমোট ১০০ (একশত) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল সহ রংপুর মহানগর এর চকবাজার এলাকার বজলুর রহমান এর ছেলে বাবু মিয়া অরফে ভিডিও বাবু (৪৮) কে গ্রেফতার করেছে রংপুর মেট্রো মাহিগঞ্জ থানা পুলিশ।

সংক্ষিপ্ত বিবরণঃ উপ-পুলিশ কমিশনার(অপরাধ), আরপিএমপি, রংপুর মহোদয়ের  নির্দেশনা মোতাবেক সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন), আরপিএমপি, রংপুর মহোদয় এবং অফিসার ইনচার্জ, মাহিগঞ্জ  থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ ইজার আলী,এসআই (নি:) মাকসুমুল হাসান খালিদ,এসআই (নি:)বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাহিগঞ্জ  থানার জিডি নং-৬৬০, তারিখ-১৬/০১/২০২৪ খ্রি. মুলে  মাহিগঞ্জ  থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানাধীন চায়না হল মোড়ে চেকপোস্ট করাকালীন ধৃত আসামী ভিডিও  বাবু(৪৮) কে মোটরসাইকেল যোগে হারাগাছ যাওয়ার পথে থামার সংকেত দিলে তিনি সিগনাল অমান্য করে গাড়িযোগে পালানোর চেষ্টা করে। উপস্থিত অফিসার ও ফোর্সগন আসামীকে থামাতে সক্ষম হয়। বাবুর দেহ তল্লাশী করে তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হইতে সর্বমোট ১০০(একশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য যে উক্ত আসামীর নামে একাধিক মাদক মামলা আছে।

ট্যাগস :

মাহিগঞ্জের মাদক ব্যবসার সম্রাট ভিডিও বাবু ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪