মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত
- আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২১৭ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ সোমবার বিকেলে বিকেলে ফরিদপুর থানা রোড ও চক বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় ছিন্নমূল মানুষ ও রোজাদারদের মধ্যে প্রায় তিন শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের টিমের সদস্য ফারুক হোসেন , মেহেদি মিনার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আজগর মানিক ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন হক শাহিনুজ্জামান বাবর, জহুরুল ইসলাম জনি , অন্তিম কর্মকার রক্তিম, সুমন মজুমদার, সাখাওয়াত হোসেন সাকু, অনুপ চক্রবর্তী জনি, মোস্তফা কামাল আরজু মিয়া সহ অন্যান্য কর্মী বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালন করবে টিম মানুষ মানুষের জন্য।


















