ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মানিকুল হত্যা মামলার মূল আসামী সিরাজুল আটক

জাহিদুল ইসলাম জাহিদ -হাতীবান্ধা (লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৪০০ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল হত্যার মূল আসামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
ঘাতক সিরাজুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কান্দু মিয়ার পুত্র এবং একজন ভ্যানচালক বলে জানা যায়।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি ভুট্টা ক্ষেত থেকে সিঙ্গিমারী ইউনিয়নের আব্দুর সাত্তারের ছেলে মানিকুলের মস্তকবিহীন দেহ উদ্ধার ও পরে ২০ জানুয়ারি সকালে একই এলাকায় একটি গর্ত থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এরপর মানিকুলের মা শামসুন্নাহার বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানিকুল হত্যা মামলার মূল আসামী সিরাজুল আটক

আপডেট সময় : ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪