ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মানিকুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাহিদুল ইসলাম জাহিদ-হাতীবান্ধা (লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩৫৩ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল ইসলামের নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে (লালমনিরহাট-বুড়িমারী) মহাসড়কে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফাঁসি চাই ফাঁসি চাই মানিকুল হত্যায় জড়িতদের ফাঁসি চাই এই স্লোগানে উপজেলা পরিষদ গেটের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি (লালমনিরহাট-বুড়িমারী) মহাসড়ক দিয়ে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিহত মানিকুলের মাতা শামসুন্নাহার বেগম, স্ত্রী শাকিলা বেগম, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা আজিজুল ইসলাম বারীসহসহ হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
উপস্থিত সকলের দাবি মানিকুলের নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দেওয়া হোক।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি ভুট্টা ক্ষেত থেকে সিঙ্গিমারী ইউনিয়নের আব্দুর সাত্তারের ছেলে মানিকুলের মস্তকবিহীন দেহ উদ্ধার ও পরে ২০ জানুয়ারি সকালে একই এলাকায় একটি গর্ত থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এরপর মানিকুলের মা শামসুন্নাহার বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ২৩ জানুয়ারি সকালে মানিকুল হত্যার মূল আসামী সিরাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

মানিকুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪