মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মিজানুর রহমান
- আপডেট সময় : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৬৭ বার পঠিত

সুন্দরবন উপকূলীয় অঞ্চল খুলনা জেলা কয়রা উপজেলা সদরে মদিনাবাদ দারুসসালাম মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং ( এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,
শিক্ষানবিশ সৎ যোগ্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, আগামী ছয় মাসের জন্য মদিনাবাদ দারুসসালাম মহিলা দাখিল মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি নির্বাচিত করেন।
এডহক কমিটির অন্যান্য নির্বাচিত হলেন, সাধারণ শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মোস্তাকিম বিল্লাহ, অভিভাবক সদস্য মোঃ মমিন গাজী, সদস্য সচিব মাওলানা মোঃ ইউনুস আলী।
২৫-৫-২০২৫ তারিখে মাদ্রাসা বোর্ড রেজিস্টার মোঃ ছালেহ আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।
মাদ্রাসা সহ সুপার মাওলানা সরোয়ার হোসেন বলেন, মাওলানা মিজানুর রহমানের মত সৎ যোগ্য মেধাবী শিক্ষানবিশ সভাপতি পেয়ে শিক্ষকসহ ছাত্রীরা আনন্দিত।
মদিনাবাদ দারুসসালাম মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মাওলানা মিজানুর রহমান বলেন, মদিনাবাদ দারুসসালাম মহিলা দাখিল মাদ্রাসা কয়রা উপজেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ আমাকে এই প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ করে দিয়েছেন আমি আমার মেধা দিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষারমানে উন্নয়নে কাজ করবো পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোসহ আপনাদের সাথে নিয়ে কয়রাতে একটা মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।



















