ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাদারগঞ্জে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

মে: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৪৭ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জে ঝারকাটা নদীতে ভাসছে দুই দিন আগে নিখোঁজ হওয়া গবি মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ভেলামারি এলাকার ঝারকাটা নদীতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক।

এ নিয়ে ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবরটি পাওয়ার পর পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহটি দ্রুতই উদ্ধার করা হবে।

গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাখাওয়াত হোসেন সাজু বলেন, ‘গবি মণ্ডল ভেলামারি এলাকার মৃত গফুর মণ্ডলের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।’

ট্যাগস :

মাদারগঞ্জে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩