ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাটিরাঙ্গা জোনের উদ্যেগে দুর্গম শিশকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন। সন্ত্রাস দমনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণ কাজের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যেগে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দুস্থ প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

এসময় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় দায়িত্বে থাকার সময় দেখেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার কারনে অনেক হত-দরিদ্র মানুষ সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক কারণে আমরা তাদের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় মেডিকেল সহকারী কর্পোরাল মো: এম এ শামিম সহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানান স্থানীয়রা। মাটিরাঙ্গা জোন কর্তৃক এ ধরনের মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে, বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আবেগ আপ্লূত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দোয়া শ্রদ্ধা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।

মাটিরাঙ্গা জোনের উদ্যেগে দুর্গম শিশকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩