ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৫জন সহ৬ আহত

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৫৬ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ৬ গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ মে) বিকালে দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে গাজিনগর জুম্মা পাড়ায় এ ঘটনা ঘটে।

স্বজনদের সূত্রে জানা যায়, বিকালের দিকে বজ্রসহ বৃষ্টিপাত চলছিল তখন ওই পরিবারের সবাই নিজেদের বেড়ার ঘরের মধ্যেই ছিল। হঠাৎ বাহিরে বিকট শব্দে বজ্রপাত ঘটলে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে বজ্রপাতের অংশ ডুকে পড়ে একই পরিবারের ৫জন সহ ১ প্রতিবেশী আহত হয়।

একই সময়ে প্রতিবেশীদের সহযোগীতায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

আহতরা হলেন, একই পরিবারের রাবেয়া বেগম(৩০) স্বামী মো. আনিছ, আনছর আলীর ছেলে সরাফত আলী (৩২) ও মো. আনিছ(৩৫), তাদের মা সরবানু(৫০), মালেকের ছেলে মোস্তফা (৩৫) এবং প্রতিবেশী মালেকের ছেলে লোকমান হোসেন(৫০)।

এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।

মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৫জন সহ৬ আহত

আপডেট সময় : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪