ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাটিরাঙ্গায় দুইজনের ‘অপমৃত্যু’

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৪১ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গলায় ফাঁসি দিয়ে আর অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে মাটিরাঙ্গার পৌরসভার পলাশপুর এলাকায় বাড়ির পাশে চা দোকানে ভিজে কাপড় দিয়ে বিদ্যুতের বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মো. আবুল কালাম (৪৫) নামে একজন নিহত হয়।

নিহত আবুল কালাম মাটিরাঙ্গার পৌরসভার পলাশপুর এলাকার মৃত: আনসার হাওলাদারের ছেলে।

অন্যদিকে দায়দেনা আর পারিবারিক কলহের জের ধরে বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকায় মো: বাবুল হোসেন (২৩) নামে এক কাঠমিস্ত্রি বাড়ির পাশে গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত বাবুল হোসেন বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার মৃত: চারু মিয়ার ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মাটিরাঙ্গায় দুইজনের ‘অপমৃত্যু’

আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩