মাচ্চর ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য পদে প্রচারণার শীর্ষে মোঃ রশিদুল ইসলাম রশিদ
- আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ১০৭ বার পঠিত

ফরিদপুরের সদর উপজেলার ৬নং মাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন মোঃ রশিদুল ইসলাম রশিদ।
আগামী ১৬ই মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে তিনি এবার মোরগ প্রতিক নিয়ে প্রচারণায় সকলের শীর্ষে অবস্থান করছেন বলে এলাকাবাসী জানান।
বিগত দিনে গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে দিন -রাত অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানা গেছে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার নির্বাচিত সদস্য রশিদ। পুনরায় নির্বাচিত হলে জনগণের উন্নয়নমূলক কাজের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।
এলাকার মোঃ শওকত আলী বিশ্বাস জানান “মোঃ রশিদুল ইসলাম রশিদ একজন ভালো মনের মানুষ । আগামীতে তাকে বিজয়ী করে পুনরায় এলাকার সেবা করার সুযোগ দিব।”পীর সাহেব মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন,”জনগণের সেবা একটি মহৎ কাজ আর এই মহৎ কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন রশিদ মেম্বার, এবার জনগণ পুনরায় নির্বাচিত করে তার সেবার মান বৃদ্ধির সুযোগ দেবে বলে আশা করি।
“এলাকার তরুণ ভোটার মোঃ নিলয় সরদার জানান,”আমাদের তরুণ সমাজের আস্থা ও ভালবাসার প্রতিক রশিদ মেম্বার বিজয়ী হয়ে এলাকার মাদক ও সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ সৃষ্টি করবেন বলে আশা রাখি।
“মোঃ রশিদুল ইসলাম রশিদ বলেছেন”এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পুনরায় মোরগ মার্কায় ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করতে আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”




















