ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাগুরায় ‘ধর্ষণে’র শিকার শিশুটি বেঁচে আছে: পুলিশ

মাগুরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৫২ বার পঠিত

মাগুরায়‘ধর্ষণের শিকার’ ৮ বছরের শিশুটি বেঁচে আছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।
শুক্রবার প্রতিদিনের খবর’কে এ তথ্য জানান তিনি। এর আগে ‘মাগুরার শিশুটি মারা গেছে’বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

মিরাজুল ইসলাম বলেন,আমরা নিয়মিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এখনও সে অচেতন অবস্থায় আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন,এ ঘটনায় শিশুটির দুলাভাই সজিব শেখ (১৮) ও তার বাবা হিটু শেখকে (৪৭) আটক করা হয়েছে। তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সজিবের কথায় বেশ অসংলগ্নতা পাওয়া গেছে।

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে।শিশুটিকে প্রথম অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে ওই অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে শিশুটিকে ঢাকায় পাঠানো হয়।

ট্যাগস :

মাগুরায় ‘ধর্ষণে’র শিকার শিশুটি বেঁচে আছে: পুলিশ

আপডেট সময় : ০৯:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫