ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৭০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ২১ নভেম্বর বিকেল ৩টা ১৮ মিনিটে পাঠানো প্রেস রিলিজে জানায়, গত ২০ নভেম্বর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১৫০ গজ ভিতরে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে স্থানীয় একটি আমবাগান থেকে আসামী বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একইদিন বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩- আর এলাকা থেকে নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

ট্যাগস :

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫