মহেশপুরে সুন্দরপুর গ্রামের পিচ রাস্তার পাশে বাঁধ দেওয়ায় পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি
- আপডেট সময় : ০৯:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১১৪ বার পঠিত

ঝিনাইদহে মহেশপুরে অতিবৃষ্টিতে উপজেলার ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামের পশ্চিম পাড়া ও বাঁশবাড়িয়া গ্রামের পূর্ব পাড়ার মানুষজন ও স্কুলের ছাত্র-ছাত্রীদের ভোলাডাঙ্গা বাজার এবং স্কুলে যেতে মারাত্মকভাবে চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বাঁশবাড়িয়া ইউপির সুন্দরপুর গ্রামের কতিপয় মানুষ পিচ রাস্তার পাশ দিয়ে ও কোদলা নদীতে পানি যাওয়ার কালভাটটি বাঁধ দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে পানি নিষ্কাশনে চরম ভাবে বাঁধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে সুন্দরপুর পশ্চিম পাড়া ও বাঁশবাড়িয়া পূর্ব পাড়ার লোকজন ও ভোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলে এবং বাজারে যেতে পারছে না।
এলাকা ও গ্রামবাসির দাবী যাহাতে দুটি গ্রামের মানুেষর এবং ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় সে ব্যাপারে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সু- দৃষ্টি কামনা করেছেন।




















