ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মসিক এর অভিযানে হোটেল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ৩১৩ বার পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যে তৈরিতে মান নিশ্চিত না করার অপরাধে দূর্গাবাড়ি রোডের এক হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এছাড়াও অভিযানকালে তিনি দূর্গাবড়ি রোডের ফুটপাত ও রাস্তার দুপাশের অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ভ্রাম্যমান দোকানসমূহের মালিকদের দোকান সরিয়ে ফেলার বিষয়ে নির্দেশ দেন এবং জানান, পরবর্তীতে রাস্তার পাশে বা ফুটপাতে ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই অভিযানে তিনি শিল্পাচার্য জয়নুল উদ্যানে স্কুল সময়ে ইউনিফরম পরিহিত শিক্ষার্থীদের এবং উদ্যানের ভেতর মটরসাইকেল নিয়ে প্রবেশকারীদের সতর্ক করেন এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যবৃন্দ সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মসিক এর অভিযানে হোটেল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩