ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন কামরুজ্জামান বিপিএম

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১২:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৩৩৪ বার পঠিত

বাংলাদেশ পুুলিশ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। গত ডিসেম্বর মাসে জেলার সামগ্রিক কর্ম মূল্যায়নের উপর ভিত্তি করে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত সোমবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ঘোষণা করে তাকে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম বার। এসময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান, এ ধরনের পুরষ্কার পুলিশিং কাজে প্রেরণা জোগায়। এটা একার পুরষ্কার নয়, জেলায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ পুলিশের কাজে যারা সবসময় সহায়তা প্রদান করে তাদের সকলের জন্যই এমন পুরষ্কার প্রাপ্তি সম্ভব হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় মো. কামরুজ্জামান বিপিএম কে শুভেচ্ছা জানিয়েছেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ এর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলার সচেতন মহল।

ট্যাগস :

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন কামরুজ্জামান বিপিএম

আপডেট সময় : ১২:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪