ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ১ অক্টোবর রোডমার্চ নান্দাইলে হাজার হাজার কর্মী রাজপথে
- আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২০০ বার পঠিত

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ১ অক্টোবর ২০২৩ রোডমার্চ নান্দাইল উপজেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রোডমার্চ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী রাজপথে অংশ গ্রহণ করেছে।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা সদরে ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য নান্দাইল পৌরসভার মেয়র আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে রোডমার্চকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং পিকুলের সমর্থিত নেতাকর্মী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খন্ড খন্ড মিছিল বের করে।
এদিকে জেলা বিএনপির সদস্য ইয়াসির খান চৌধুরী ও নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন নেতা কর্মীরা পৃথক পৃথক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা সদরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রোডমার্চ করে রাজপথে কানারামপুর , মাজার বাসষ্ট্যান্ড চামটা বাজার রাস্তায় অবস্থান নেন। অপরদিকে জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নানের নেতাকর্মীদের ঝালুয়া বাজার সংলগ্ন রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
রোড মার্চ কর্মসূচি পালনে নেতা কর্মীরা সতস্ফূর্ত অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো কিন্তু মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচি পালন করলেও কাউকে নান্দাইল উপজেলার রাস্তায় অবস্থান নিতে দেখা যায়নি।



















