ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বিজয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৩৭ বার পঠিত

জামালপুর থেকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত চারটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

রেলের দায়িত্বরত লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে যেতে থাকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি। পথে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলস্টেশন পাড় হয়ে বনগাঁও এলাকায় যেতেই হঠাৎ করে এক যুবক কাটা পড়ে। এসময় ওই স্থানে পাহাড়ায় ছিলো আনসার সদস্যরা। তাঁরা ট্রেন চলে গেলে দেখতে পায় যুবকের বাম হাত ও দুই পা কাটা পড়েছে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আমিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় সনাক্তের কাজ করছে সিআইডির ক্রাইম সিনের টিম।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বিজয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪