ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ময়মনসিংহে ধানখেত, খাল-বিলে মাছ শিকারের হিড়িক

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো :
  • আপডেট সময় : ০১:১৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২৮৮ বার পঠিত

ময়মনসিংহের- ঈশ্বরগঞ্জ ত্রিশাল, ফুলবাড়িয়া ধানখেত, খাল-বিলে মাছ শিকারের হিড়িক
দুই দিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ জেলার কয়েক হাজার মাছের ঘের, পুকুর, সবজি ও ধানের খেত ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

পানিতে পার উপচে মাছের ঘের থেকে নানা প্রজাতির মাছ চলে গেছে আশপাশের বিভিন্ন ধানখেত, নালা, খাল ও বিলে। আর এ স্থানগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে। কেউ জাল দিয়ে, কেউবা চল কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ- ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, ভালুকা ফুলবাড়িয়া সড়কের পাশে শতাধিক স্থানে দেখা মিলে এমন দৃশ্যের। মাছ শিকার দেখতে ভিড় করতে দেখা গেছে উৎসুক জনতাকে।

সন্ধ্যার পর থেকে বিভিন্ন ধরনের চার্জার এবং টর্চ লাইট নিয়ে খেত ও খালের বিভিন্ন পয়েন্টে ঘুরে মাছ ধরতে দেখা গেছে অনেককে। ময়মনসিংহ জেলার প্রায় সব এলাকাতেই মাছের ঘের তলিয়ে যাওয়ায় ধানখেত, নালা, খাল ও বিলে সেসব মাছ ছড়িয়ে পড়েছে।

এতে অনেকেই মাছ শিকার করে বাজারে বিক্রিও করছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় খেতে মাছ শিকারে ব্যস্ত এরশাদ মিয়া নামে এক ব্যক্তি বলেন, আমি সকাল থেকে জাল নিয়ে মাছ ধরতে এসেছি। আমার জালে কয়েক হাজার টাকার মাছ ধরা পড়েছে। আশেপাশের ফিশারির বড় বড় মাছ চলে আসায় খেতেই এখন এগুলো পাওয়া যাচ্ছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ধানিখলা এলাকায় খেতে মাছ শিকারে ব্যস্ত হাবুল আহমেদ নামে এক ব্যক্তি বলেন, আমি দুপুর থেকে জাল নিয়ে মাছ ধরতে এসেছি। আমার জালে কয়েক হাজার টাকার মাছ ধরা পড়েছে। আশেপাশের ফিশারির বড় ছোট মাছ চলে আসায় খেতেই এখন এগুলো পাওয়া যাচ্ছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ লক্ষীগঞ্জ এলাকায় খেতে মাছ শিকারে ব্যস্ত আখতারুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, আমি দুপুর থেকে জাল নিয়ে মাছ ধরতে এসেছি। আমার জালে কয়েক হাজার টাকার মাছ ধরা পড়েছে। আশেপাশের ফিশারির বড় বড় মাছ চলে আসায় খেতেই এখন এগুলো পাওয়া যাচ্ছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ার জোরবাড়িয়া এলাকায় খেতে মাছ শিকারে ব্যস্ত আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বলেন, আমি দুপুর থেকে জাল নিয়ে মাছ ধরতে এসেছি। আমার জালে কয়েক হাজার টাকার মাছ ধরা পড়েছে। আশেপাশের ফিশারির বড় বড় মাছ চলে আসায় খেতেই এখন এগুলো পাওয়া যাচ্ছে।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মতিউজ্জামান বলেন, জেলার সব উপজেলায় ধানখেত তলিয়ে গেছে। তবে কী পরিমাণ ধান খেত তলিয়েছে তার কোনো হিসাব এখনো করা হয়নি। পানি নেমে গেলে হিসাব করা যাবে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষিরা। ১৩ উপজেলায় প্রচুর ফিশারি তলিয়ে মাছ ভেসে গেছে। এছাড়া সব উপজেলায় অনেক ধানখেত তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে ধানখেত, খাল-বিলে মাছ শিকারের হিড়িক

আপডেট সময় : ০১:১৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩