ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

মিজানুর রহমান-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৩৪৬ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনিবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার হালুয়াঘাট থানাধীন ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপচালক কামরুল ইসলাম (২২), সন্ধাকূড়া গ্রামের মৃত উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বলেন, ‘সকালে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিনিবোঝাই পিকআপটি তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপচালক কামরুল ইসলাম ঘটনাস্থেলই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের যাত্রী আব্দুল কাদির ও মিজানুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন। ’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়েছেন ওসি মো. ওয়াজেদ আলী।

ট্যাগস :

ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪