ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মধুখালীর মেগচামীতে ইটের সলিং রাস্তায় জলাবদ্ধতা ও কাদায় জনদুর্ভোগ চরমে

মো: ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২১৬ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী পুরাতন বাজার থেকে চন্দনা নদীর পাশ ঘেঁষে মেগচামী স্কুল অ্যান্ড কলেজ ও বাজারের দিকে যাওয়া প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ইটের সলিং রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে ইট দেবে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই সেখানে পানি জমে কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এ অবস্থায় রাস্তাটি দিয়ে চলাচল করা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেল কিংবা বাইসাইকেল চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেগচামী, খালখুলা, চরমেগচামীসহ অন্তত ৫-১০টি গ্রামের বাসিন্দারা এই রাস্তাটিকেই যাতায়াতের একমাত্র ভরসা হিসেবে ব্যবহার করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এ অবস্থা চললেও বিষয়টি দেখার যেন কেউ নেই। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় দুর্ভোগ আরও বেশি করে ভোগ করতে হয়। এলাকাবাসী দাবি করেছেন, রাস্তাটি পাকা (পিচ) করণ এখন সময়ের দাবি।

এ বিষয়ে মধুখালী উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “রাস্তাটির সমস্যার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলে আগামী অর্থবছরে সংস্কার কাজ শুরু করা হবে।”

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

মধুখালীর মেগচামীতে ইটের সলিং রাস্তায় জলাবদ্ধতা ও কাদায় জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫