সংবাদ শিরোনাম ::
মধুখালীর অগ্নিকাণ্ডে দুটি পরিবারকে সহায়তা প্রদান
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৯:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১৪৩ বার পঠিত
ফরিদপুরের মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামে আগুনে পুড়ে দুইটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি পরিবারের একশত মণ পেঁয়াজ এবং নগদ তিন লক্ষ টাকা সহ সবকিছুই পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার বেলা ২:৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তা করেন এবং পরবর্তীতে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।



















