মধুখালীতে সুজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১৫৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর মধুখালী উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সুজনের উদ্যোগে রবিবার (১৭ মে) বিকেলে উপজেলা মসজিদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় শেষে সুজনের মধুখালী উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান সরদার। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, শিক্ষক মাহফুজুর রহমান জাফর ও শিক্ষক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইনামুল খন্দকার ও মোঃ কামরুজ্জামান কোষাধ্যক্ষ শিক্ষক অহিদুজ্জামান মুন্নু শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিবুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় মধুখালী উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুজন ফরিদপুর জেলা সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ এম.এ. বাতেন, প্রমূখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন, সাংবাদিক মিজানুর রহমান সরদার।
মতবিনিময় সভায় বক্তার অরাজনৈতিক সংগঠন সুজন এর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়।



















