ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মধুখালীতে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ ইনামুল খন্দকার,মধুখালী(ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৯৯ বার পঠিত

Oplus_131072

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে মধুখালী উপজেলায় স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৭নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদের হল রুমে এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৮০ জনকে অর্থসহ কুরআন শরীফ ও পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সেক্রেটারি মোঃ সালাউদ্দিন। উপজেলা শাখা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক মোঃ শাহারিয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর যুব শাখার সভাপতি জাহিদ বিন সিরাজ , জামায়াতে ইসলামী দায়িত্বশীল ইন্জিনিয়ার মারেফাত আলীসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ছাত্রদের পড়াশোনার বাইরে ও অন্যান্য জ্ঞান অর্জনের বহু সুযোগ রয়েছে। তাদের মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য এই কুইজ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বইয়ের বাইরের অন্যান্য জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হবে।

মধুখালীতে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫