মধুখালীতে জমকালো আয়োজনে বিদায় দিলেন শিক্ষকদের
- আপডেট সময় : ০৯:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৯৯ বার পঠিত
ফুলে ফুলে সজ্জিত গাড়ি। গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে মঞ্চ থেকে নেওয়া হয় গাড়িতে। এভাবেই মেগচামী স্কুল এন্ড কলেজের তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীরা গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালির দিয়ে অভিবাদন জানান। পরে ফুল সজ্জিত গাড়িতে প্রিয় স্যারদের স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি পৌঁছে দেন তারা। এর আগে স্কুল এন্ড কলেজ স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট ) দুপুরে তাদের এ সংবর্ধনা দেয় শিক্ষক কর্মচারী,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিদায় বেলায় এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে চোখের পানি ফেলেন বিদায়ী তিন শিক্ষক কর্মচারী। বিদায়ী শিক্ষকরা হলেন,সিনিয়র শিক্ষক ক্ষিতিশ চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক সরজিৎ চক্রবতী ও অফিস সহকারী মহিউদ্দিন মৃধা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্ষিতিশ চন্দ্র দাস ১৯৮৭ সালে স্কুলে যোগদান করেন,সিনিয়র শিক্ষক সরজিৎ চক্রবর্তী ১৯৮৪ সালে স্কুলে যোগদান করেন। দীর্ঘ বছর পর দুই গুণী শিক্ষক দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এসব আয়োজন করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তারা। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মেগচামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম মৃধা,
সহকারী সিনিয়র শিক্ষক কৃষ্ণ চন্দ্র কুন্ডুর সঞ্চালনায়, কুরআন তেলোয়াত করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, মাওলানা আবুল খায়ের,ও গিতা পাঠ করেন, সহকারী প্রধান শিক্ষক অশিদ কুমার বালা, স্বাগত বক্তব্য প্রদান করেন, মেগচামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মৃধা, এসময় স্মৃতিমূলক বক্তব্য দেন বিদায়ী শিক্ষক ক্ষিতিশ চন্দ্র দাস, সরজিৎ চক্রবর্তী ও অফিস সহকারী মহিউদ্দিন মৃধা, এসময় আরো বক্তব্য রাখেন, মেগচামী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল খায়ের, সিনিয়র শিক্ষিকা হাজেরা খাতুন, নাসিমা খাতুন, পিয়াঙ্কা বসাক, নিলুফার ইয়াসমিন, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক অসিদ কুমার বালা, অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেগচামী স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নাজমুল ইসলাম মৃধা, এসময় শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী মেঘলা বিশ্বাস, দেবী মন্ডল, নিপা বিশ্বাস প্রমূখ, এসময় মেগচামী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের মাঝে উপহার প্রদান করেন।



















