ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মধুখালীতে খাল খননে অতিরিক্ত মাটি কাটা: রাস্তা ও ঘরবাড়ি ধসে বিপাকে এলাকাবাসী

মো: ইনামুল খন্দকার: মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৯২ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়ীয়াদহ খাল পুনঃখননে অতিরিক্ত মাটি কাটার ফলে ঘরবাড়ি ও রাস্তা ধসে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন খালের দুই পাড়ে বসবাসকারী স্থানীয়রা। ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা ইতোমধ্যেই ফাটল ধরে দেবে যেতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ,পানি উন্নয়ন বিভাগের খাল পুনঃখননের কাজে সাইট থেকে উত্তোলন করা মাটি অপসারণের জন্য নিলামে অংশ নিয়ে ইউপি সদস্য এবি মেম্বারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অতিরিক্ত মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এতে খালের পাশে থাকা ঘরবাড়ি ও রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা নাজিম বলেন, “ম্যাপ অনুযায়ী মাটি কাটা হলে আমাদের এই ক্ষতি হতো না। এলাকার প্রভাবশালীরা অতিরিক্ত মাটি কেটে আমাদের সর্বনাশ করছে। আমরা অনেকবার অনুরোধ করেছি যেন অতিরিক্ত মাটি না কাটা হয়, কিন্তু তারা বলেছে—উপজেলা থেকে তারা টেন্ডার এনেছে।”

একই অভিযোগ করেন স্থানীয় রিনা পারভীন ও ওসমান মন্ডল। তারা জানান, মাটি কেটে বিক্রির পেছনে প্রশাসনের অবহেলা রয়েছে। সময়মতো নজরদারি হলে এমন ক্ষতি হতো না।

জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগ কর্তৃক ৩.২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের গড়ীয়াদহ খাল পুনঃখননের কাজ শুরু হয়। এই প্রকল্পে মাটি অপসারণের জন্য ১২ মার্চ ২০২৫ তারিখে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিলাম দেয়া হয়।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল জানান, “রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী চিঠির মাধ্যমে অতিরিক্ত মাটি অপসারণের অনুরোধ জানালে আমরা নিয়ম অনুযায়ী নিলাম দিয়ে তা কার্যকর করি। খননের ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। তবে রাস্তা ও ঘরবাড়ি ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা পরিষদ থেকে কিছু অর্থ বরাদ্দের ব্যবস্থাও নেয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মধুখালীতে খাল খননে অতিরিক্ত মাটি কাটা: রাস্তা ও ঘরবাড়ি ধসে বিপাকে এলাকাবাসী

আপডেট সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫