সংবাদ শিরোনাম ::
মধুখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২১৬ বার পঠিত
ফরিদপুরের মধুখালি উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী আজ মঙ্গলবার বিকেল তিনটায় কামারখালি ইউনিয়নের মসনন্দপুরের গাজিখালী আদর্শগ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া প্রত্যেক পরিবারকে নগদ ৬০০০ টাকা এবং দুই বান্ডিল করে টিন প্রদান করেন।
এ সময় মধুখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, কামারখালি ইউনিয়ন চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, এবং উক্ত ওয়ার্ডের মেম্বার সহ অনেকে স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ করা যেতে পারে ,গত ১০ ই এপ্রিল ২ উপজেলার কামারখালি ইউনিয়নের মসনন্দপুরে
গাজিখালী আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার জন্য ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার মধুখালী উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশনা প্রদান করেন।



















